শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাই হ্রদকে ঘিরে পাহাড়ের মানুষের জীবিকা নির্ভরশীল: প্রতিমন্ত্রী সুলতান

১৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, কাপ্তাই হ্রদকে রক্ষা করতে হলে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাপ্তাই হ্রদ। তাই মৎস্য সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। বুধবার (৬মে) দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)’র প্রাঙ্গনে আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ ও জেলেদেন মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আলোচনা সভায় মৎস্য বাংলাদেশ মৎস উন্নয়ন করপোরেশন এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ইমাম উদ্দিন কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন, সচিব, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ড.অনুরাধা ভদ্র, মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মোঃ মোবারক হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার বিভা ও পৌর প্রশাসক, বিএম নুরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চল, কর্ণেল আবু মোহাম্মদ, বর্ডার গার্ড বাংলাদেশ, রাঙ্গামাটি সেক্টর এবং জেলা মৎস্য ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন, ৭২৫ বর্গকিলোমিটারের কাপ্তাই হ্রদের মাছ স্থানীয় মানুষের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হয়। কাপ্তই হ্রদনির্ভর জেলেদের সংখ্যা প্রায় ২৭,৮৩২ জন। কাপ্তাই হ্রদকে ঘিরে পাহাড়ের মানুষের জীবিকা নির্ভরশীল। সরকারও হ্রদে উৎপাদিত মাছ বাজারজাত করে রাজস্ব আহরণ করছে। তাই কাপ্তাই হ্রদ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা সকলেরই দায়িত্ব। তিনি ব্যবসায়ী এবং জেলেদের আহ্বান করেন মাছের প্রজননকে সামনে রেখে বন্ধ মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।