শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের সম-অধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন: পার্বত্য প্রতিমন্ত্রী

১২

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের রাজনীতির লক্ষ্য ও গন্তব্য হচ্ছে একটি দারিদ্র্যহীন, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আমরা দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে একটি সুখী রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। শনিবার (২ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত ‘শিক্ষক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে চট্টগ্রাম বাসুদেব স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে কৃষকদের ১২ হাজার কোটি টাকারও বেশি ঋণ সুদসহ মওকুফ করে দিয়েছেন। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং নারীদের অধিকার ও অগ্রযাত্রার জন্য ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করেছেন। এছাড়া দেশের ক্রীড়াবিদ এবং ধর্মীয় কাজে নিয়োজিত গুরুদের জন্য সম্মানী প্রদানের ব্যবস্থা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিগত সরকারের সমালোচনা করে ব্যারিস্টার মীর হেলাল এমপি বলেন, বিগত ১৭ বছরে অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার হরণ করেছিল এবং প্রকৃত প্রাপ্যদের বঞ্চিত করেছিল। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই সেই বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সরকার প্রতিটি মানুষের সম-অধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও যোগ করেন, এখন থেকে ধর্ম বা গোত্রের অজুহাত দিয়ে কোনো গোষ্ঠীকে পিছিয়ে রাখার সুযোগ আর দেওয়া হবে না। আমাদের লক্ষ্য হলো অবহেলিত মানুষের কাছে সবার আগে উন্নয়নের সুবিধা পৌঁছে দেওয়া।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ধর্মকে মিলিয়ে আমরা একটি রংধনুর মতো সুন্দর ও দৃষ্টিনন্দন বাংলাদেশ দেখতে চাই। আমাদের হৃদয়ে ধারণ করতে হবে ‘সবার আগে বাংলাদেশ। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখে সকল ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী মীর হেলাল দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, যতদিন দেহে প্রাণ আছে, চট্টগ্রামসহ সারা বাংলাদেশের অধিকারবঞ্চিত মানুষের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন।

পরে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্র তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন। এসময় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।