শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বিলাইছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন, র‌্যালী ও আলোচনা সভা

১০

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাক্ষে পুষ্টি সপ্তাহের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস সালাম ফকির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা ও থানা উপপরিদর্শক এফ. এম. তানভির আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মেডিক্যাল অফিসার ডা. কনিষ্ক চাকমা।

অনুষ্ঠানে পুষ্টি বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সর্ব সাধারণের পুষ্টি তথ্য সরবরাহ, বিনিময় ও ভূমিকাসহ বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকদের পুষ্টি নিশ্চিতকরণে গুরুত্বারোপ করা হয়েছে।