শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বান্দরবনের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ ৬ ঘন্টা পর উদ্ধার

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুর ১টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১) চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মোঃ সাইফুল্লাহ এর ছেলে। সে সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্র। সে পরিবারের একমাত্র ছেলে।

জানা যায়, সায়েম তার সঙ্গীয় আরো ৫ বন্ধু সহ আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সীতাকুন্ড এলাকা থেকে লামার মাতামুহুরী নদীর পাশে মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে রিসোর্টে বেড়াতে আসে। রিসোর্টে প্রবেশ করে দুপুর ১টায় তারা নদীতে গোসল করতে নামে। গোসলের সময় অসতর্কতাবশত সে গভীর জলে গেলে সেখানে পানিতে তলিয়ে যায়। রিসোটের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। লামা ফায়ার সার্ভিসের টিম দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ঘটনার পরপরই দুপুর ১টা থেকে লামা ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান শুরু করে। তারা ব্যর্থ হলে চট্টগ্রাম থেকে ডুবুরি টিমকে খবর দেয়া হয়। সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থেকে আসা ডুবুরি টিম নিখোঁজ সায়েম এর লাশ ঘটনাস্থলে প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে উদ্ধার করে।

হোয়াইট পিক স্টেশনের ম্যানাজার মোঃ আরাফাত বলেন, ৬ জনের গ্রুপটি ১২টায় আমাদের রিসোর্টে চেক ইন করে। আমরা নদীতে গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের না যেতে বলা হয়েছে। তারপরেও আনন্দে ছলে তারা ওখানে গিয়ে গোসল করতে গেলে সায়েম পানিতে ডুবে যায়। আমরা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই।

লামা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ বলেন, ঘটনার পরপরই দুপুর ১টা থেকে লামা ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান শুরু করে। তারা ব্যর্থ হলে চট্টগ্রাম থেকে ডুবুরি টিমকে খবর দেয়া হয়। সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থেকে আসা ডুবুরি টিম নিখোঁজ সায়েম এর লাশ ঘটনাস্থলে প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে উদ্ধার করে।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ নাজমুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ সন্ধ্যা ৭টায় নদী থেকে উদ্ধার করা হয়। পরে লাশ লামা থানায় আনা হলে কারো অভিযোগ না থাকায় নিহতের পিতা মোঃ সাইফুল্লাহ এর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।