শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৬এপ্রিল) বেলা ১২টায় শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিক্ষক উত্তম কুমার শিলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইউসুফ মিয়া, বিদ্যালয়ের শিক্ষক কাউছার মিয়া, ফেরদৌসী আক্তারসহ প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও বলেন, ছাত্রছাত্রীরা নির্ভয়ে পরীক্ষা দিবে ভয়ের কোনো কারণ নেই। শিক্ষকগন তোমাদের যে ভাবে পড়াালেখা করিয়েছে তোমরা সেভাবেই পরীক্ষা দিবে।পরে বিদায়ী শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষককে সম্মাননা সরূপ পুরস্কার তুলেদেন। পরে দোয়া ও মুনাজাত করেন অত্র বিদ্যালয়ের হেড মাওলানা মুহাম্মদ আমির হোছাইন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

এবারের অত্র বিদ্যালয় হতে মোট ৩৮জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। একই দিনে কাপ্তাই উপজেলার প্রতিটি মাধ্যমিক স্কুল ও মাদরাসার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।