শিরোনাম
বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপন

১১

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় আরো একটি ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭এপ্রিল) মঙ্গলবার সকালে লংগদু উপজেলার রসুলপুর এলাকায় সেনা জোনের তত্ত্বাবধানে এবং ইউএনডিপি’র সহায়তায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আরো একটি টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

উক্ত কার্যক্রম লে: কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোন এর সার্বিক দিক নির্দেশনায় ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত, লংগদু জোন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে উক্ত এলাকার প্রায় ১২০ টি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত উপস্থিত স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে ডিপ টিউবওয়েলসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগও সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা যায়।