শিরোনাম
বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

খাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

১৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাতেও অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় স্থানীয় ‘থ্রি স্টার’ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটা কর্তৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ভাটার চিমনি ও কাঁচা ইট গুড়িয়ে দিয়ে সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়। উপজেলা প্রশাসন ও পুলিশ এ ভ্রাম্যামান আদালত পরিচালনার বিষয়ে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল এলাকায় এ অভিযান পরিচানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা। এসময় খাগড়াছড়ি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনার এক আদেশে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় উক্ত ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল। ভাটা কর্তৃপক্ষ সেই নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় অবৈধভাবে কার্যক্রম চালু করে কাজ করছিল।

এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটা কর্তৃপক্ষকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ভাটার টিনের চিমনি ভেঙে ফেলা হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। সেই সাথে পরিবেশ রক্ষায় ইটভাটার সকল ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।