শিরোনাম
বান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে হত্যা

১১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা নীতিদত্ত চাকমা (৪০) গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ প্রসিত দলকে দায়ি করা হলেও তারা অস্বীকার করে বলেছে এ ঘটনা তাদের অন্তর্কোন্দল। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মানিক্যাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।

‎স্থানীয় সূত্র জানা যায়, সকালে মানিক্যাপাড়ার একটি দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে এসে তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার পেটে গুলির চিহ্ন ছিল এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তাারিত কারণ জানা যাবে।

‎পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পরে মৃত্যুর খবর পাওয়া যায়।

‎এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে জেলা ইউপিডিএফ সংগঠক অংগ মারমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি মেলাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই হত্যাকান্ড ঘটতে পারে।