শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

৩১বার তোধ্বনিতে মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উযাপিত

১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘স্বাধীনতা সোপানে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গার সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার (২৬মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথেই জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে স্বাধীনতা সোপানে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান উপজেলার বিভাগীয় কর্মকর্তাদের সাথে নিয়ে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহেদ উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ, মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ইউপিডিএফ (গণতান্ত্রিক) সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ বেদি সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সকাল ৯টায় মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পুলিশ, ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট ও গার্লস গাইডের অংশগ্রহণে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান এবং থানার ওসি মোঃ শাহেদ উদ্দিন কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এ সময় ইউএনও তার বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে চিত্রাংকন, কবিতা আবৃতি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।