বান্দরবনের লামায় সরকারি মাতামুহুরী কলেজ এর জমি দখলের অভিযোগ
॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
সরকারি মাতামুহুরী কলেজ লামার জায়গা জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে জনৈক ব্যক্তির বিরুদ্ধে। দখল ঠেকাতে আইনী পদক্ষেপ নেয়ায় কলেজ শিক্ষকদের বিরুদ্ধে ফেসবুক ও গণমাধ্যমে ব্যক্তিগতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করে সম্মানহানির অভিযোগ উঠেছে। এইসব বিষয় উল্লেখ করে বুধবার (২৫ মার্চ ২০২৬ইং) দুপুরে কলেজের কনফারেন্স ভবনে জরুরি সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ কান্তি নাথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, কথিত সাংবাদিক নামধারী সুমন গং সরকারী মাতামুহরী কলেজ লামার ৩০৫নং গজালিয়া মৌজার সাপমারাঝিরি গ্রামে ১৭০নং হোল্ডিং এর জায়গায় অনাধিকার প্রবেশ করে দুইটি সাইন বোর্ড ভেঙে জোরপূর্বক একটি টিনের ঘর নির্মান করে। আসামী মোঃ সুমনসহ অজ্ঞাতনামা ২০/২২জন আসামী সরকারী মালিকানাধীন ভূমিতে অনাধিকার প্রবেশ, অবৈধ দখল, কাঠামো নির্মাণ, ক্ষতিসাধন, চুরি ও কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি প্রদান করলে বিষযটি আমি অধ্যক্ষ জানার পর তাৎক্ষণিক আইনগত প্রতিরোধ করার জন্য কয়েকজন শিক্ষককে জানাই।
ফলশ্রুতিতে শিক্ষকগণ ১৪ মার্চ ২৬ইং লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওদিন দখলকারীরা বিরোধীয় জায়গায় একটি ঘরের আংশিক অংশ নির্মাণ করে সুমন গং। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলের সভাক্রমে ১৫ মার্চ ২৬ইং থানায় ফৌজদারি মামলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয় ও একটি মামলা পরিচালনা কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১৬ মার্চ ২০২৬ইং কেয়ারটেকার বাদী হয়ে দুটি মামলা রুজু করেন।
অত্যন্ত দুঃখের বিষয ১৬ মার্চ ২০২৬ইং সুমন গংয়ের বিরুদ্ধে থানায় ফৌজদারী মামলা থাকার পরেও রীতিমতো নিরাপদে তার ঘরটি নির্মাণ সম্পন্ন করে ২৩ মার্চ ২০২৬ইং তারিখে এক মহিলাকে ঘরে তুলে দেন এবং এ ঘটনায় ক্ষিপ্ত হযে সুমন গং ফেসবুক ও গণমাধ্যমে মামলা পরিচালনা কমিটির সদস্যদের ব্যক্তিগতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সন্নিবেশ করে সম্মানহানি করে চলেছেন। সরকারি সম্পত্তি দখলদার বাহিনী থেকে রক্ষা এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সরকারি ভূমির মালিকানাস্বত্ব রক্ষা করবেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও সাবেক মেয়র মোঃ আমির হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, বাংলাদেশ জামায়েত ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মোঃ ইব্রাহীম, যুবনেতা দেলোয়ার হোসেন রফিক সহ কলেজের অন্যান্য শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মী, স্থানীয় লোকজন।