শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

গুইমারায় সেনা জোনের উদ্যোগে ২৬৮ রোগীকে চিকিৎসা প্রদান

১১

॥ মাঈন উদ্দীন বাবলু, গুইমারা ॥
দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী-এর সিন্দুকছড়ি সেনা জোন। ক্যাম্পে মোট ২৬৮ জন রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়ন এর সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পটি পরিচালনা করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতিহা তাসনিম এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, দরিদ্র ও বয়স্ক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। মেডিকেল ক্যাম্পে মোট ২৬৮ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ২১৮ জন পাহাড়ি এবং ৫০ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় এ ধরনের চিকিৎসাসেবা তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা এ মানবিক উদ্যোগের জন্য সিন্দুকছড়ি সেনা জোন-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।