শিরোনাম
রামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতা

স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের দেশীয় সংস্কৃতির ওপর আগ্রাসন চালিয়েছে: ব্যারিস্টার মীর হেলাল

॥ নিজস্ব প্রতিবেদক ॥
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাস নেতাকর্মীদের সামনের সারিতে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শুক্রবার (১৩মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জেলা পরিষদ ভবনে মহানগর জাসাস আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং দলীয় নেতাকর্মীদের কল্যাণে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই জাসাস প্রতিষ্ঠা করেছিলেন। গত ১৭ বছরে একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের দেশীয় সংস্কৃতির ওপর যে আগ্রাসন চালিয়েছে, তা রুখে দিতে জাসাসকে আরও সুসংগঠিত হতে হবে। তিনি সতর্ক করে বলেন, প্রকৃত জাতীয়তাবাদী চেতনা জাগ্রত না থাকলে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিগুলো আবারও গণতন্ত্রের পথ রুদ্ধ করার চেষ্টা করতে পারে।

চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম. এ. মুসা বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, লায়ন হেলাল উদ্দীন এবং কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম রাজ্জাক, দক্ষিণ জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ এবং উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে জাসাসের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ত্যাগী নেতাকর্মীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।