শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পেট্রোল পাম্পে

১৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াড়ি দীঘিনালা উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (৬ মার্চ) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা প্রতিনিধি সহকারী পুলিশ পরিদর্শক এএসআই মোঃ আলাউদ্দিন, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, বিভিন্ন সূত্রে তারা তথ্য পান যে দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারসহ আশপাশের বাজারগুলোতে কিছু পেট্রোল পাম্পে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও পাওয়া যায়।

এই অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায় এবং সংশ্লিষ্টদের সতর্কবার্তা প্রদান করে।

তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ যদি জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে—তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।