শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

বান্দরবনের রোয়াংছড়িতে বেতছড়া স্কুল এন্ড কলেজের মিলনমেলা

২২

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
প্রাথমিক শিক্ষা মজবুত কর-দেশের ভিত্তি শক্ত কর। শিক্ষা জাতির মেরুদন্ড ও শিক্ষা পিছিয়ে মোরা থাকব না- পিছিয়ে রাখা যাবে না” শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ মার্চ ২৬) ৩৪০নং বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে বাৎসরিক মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

বেতছড়া স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের আয়োজনে স্কুল এবং কলেজের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, পরিচালনা কমিটির সদস্যবর্গ, পাশ্ববর্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের দাতা সদস্যবৃন্দ সহ বিভিন্ন সমাজ-সেবক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের অংশ গ্রহণের বেতছড়া স্কুল এন্ড কলেজের উদ্যোগে এ মিলন মেলা ও প্রীতিভোজের আয়োজন করে।

তারাছা মৌজা হেডম্যান ও বেতছড়া স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি হ্লাথোয়াইহ্রী মার্মা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার পুচনু মারমা। বিশেষ অতিথি উপজেলা ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, বাংলাদেশ কৃষি ব্যাংকের অব:প্রাপ্ত কর্মকর্তা রায়মোহন চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী মংসানু মারমা, দার্শনিক মোহাম্মদ হারিনুর রশীদ কাজল। এছাড়া এলাকার স্থানীয় জনপ্রতিনিধি মেম্বারসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এবং শতাধিক শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ডাক্তার পুচনু মারমা।