শিরোনাম
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটক

সকল সম্প্রদায়ের সামাজিক উৎসব গুলো সার্বজনীন ভাবে পালিত হবে: পার্বত্য মন্ত্রী

১৩

॥ মনু মারমা ॥
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঈদ সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। মঙ্গলবার (৩মার্চ) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হতদরিদ্র সহ¯্রাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় পার্বত্য মন্ত্রী বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্রদের কল্যাণে সকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পাহাড়ের হতদরিদ্র জনগোষ্ঠী যাতে উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।

এ সময় বিএনপি নেতা মানস মুকুর চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, মসজিদের ঈমাম মাওলানা হারুন, হাফেজ মোঃ আফসার উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল মানুষের কল্যাণে কাজ শুরু করেছেন। তারই আলোকে পাহাড়ে বসবাসরত পাহাড়ী বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও শান্তিপুর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আমরা কাজ করছি। আগামীতে সকল সম্প্রদায়ের সামাজিক উৎসব গুলো সার্বজনীন ভাবে পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।