শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রোয়াংছড়িতে বৌদ্ধ ধর্মগুরু অজিতা মহাথের জন্মবার্ষিকী ও আচারিয়া পূজা অনুষ্ঠিত

১৫

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিজয় স্মৃতি সার্বজনীন বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ভদন্ত অজিতা মহাথের ৯১তম জন্মবার্ষিকী ও আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠান বিজয় পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে বিজয় পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় দেশনা ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে এই পূজা সম্পন্ন হয়।

আলেক্ষ্যং ইউনিয়নে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজয় পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান পূর্ণাকর্ষণ ছিলেন ধ্যান ভান্তে অজিতা মহাথেরকে নিয়ে। অনুষ্ঠানে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে অধ্যক্ষ ভদন্ত উ: পঞ্ঞা নাইন্দা মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলা সদরে কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ধর্মানন্দ মহাথের।

এছাড়া শতাধিক প্রাজ্ঞ ভিক্ষুসংঘসহ হাজার হাজার বৌদ্ধ ধর্মানুলম্বী দায়ক ও দায়িকাবৃন্দের মহা ধর্মীয় অনুষ্ঠানে অংগ্রহণ করেন।