শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করায় স্থানীয় চাকমা সম্প্রদায়ের সাথে মতবিনিময়

১৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করায় স্থানীয় চাকমা সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে দীঘিনালা উপজেলায় বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। বুধবার (১৮ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা উপজেলায় নকশী পল্লী এন্ড কফি হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলায় বিএনপির সিনিয়র সহ সভাপতি শান্তি প্রিয় চাকমা, দীঘিনালা উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক জ্ঞান চাকমা, দীঘিনালা উপজেলায় জিয়া পরিষদ নেতা ত্রিনয়ন চাকমা প্রমূখ। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করায় অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার চাকমা সম্প্রদায়ের নেতাকর্মীবৃন্দ।