শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রামগড়ে ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ

১৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে রামগড় ওয়াদুদ ভুঁইয়া সমর্থক পরিষদ।

বৃহস্প্রতিবার (২৯জানুয়ারি) বিকেলে রামগড় ওয়াদুদ ভুঁইয়া সমর্থক পরিষদের প্রধান সমন্বয়ক মোঃ রিয়াজ উদ্দিন ( রিপন ) এর নেতৃত্বে পৌরসভার ০৪নং ওয়ার্ড সিনেমাহল মাষ্টারপাড়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে, ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়ার পক্ষে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন, ওয়াদুদ ভুঁইয়া সমর্থক পরিষদ রামগড় উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ শাহ-আলম, সদস্যসচিব মোঃ নুর হোসেন সোবাহান, যুগ্ম-আহ্বায়ক, মোঃ জসিম উদ্দিন,মোহাম্মদ আরিফুল ইসলাম,কাজী মাইন উদ্দিন, মোঃ মোস্তফা, মোঃ আলাউদ্দিন, ফজর আলী, কামাল উদ্দিন সেলিম, মোঃইয়াছিন, মোঃ রফিক পৌর কমিটির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, সদসসচিব মোঃ নুরুল আবছার (শামীম), যুগ্মা-আহবায়ক কাজী মোঃ ছাদেক আলী, মোঃ ওয়াজেদ আলী সর্দার, জাহাঙ্গীর আলম সোহেল, মোঃ মমিন উদ্দিন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতা-কর্মীরা।