শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

খাগড়াছড়ির দীঘিনালায় মাটি কাঁটার অভিযোগে ১লক্ষ টাকা জরিমানা

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় আইন আমন্য করে জমির উপরের অংশ (টপসয়েল) কাটার অপরাধে স্থানীয় এক ব্যক্তিকে অর্থদন্ড দেওয়া হয়েছে। রবিবার (২৬জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এর বেতছড়িস্থ বাঁচা মেরুং এলাকায় মাটি কাঁটার অভিযোগে মোঃ শহিন নামে এক ব্যক্তিকে মাটি ব্যবস্থাপনা ও বালু মহল আইন ২০১০ এর ১৫ধারা অমান্য করে মাটি কাঁটায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ তাঁকে ১ লক্ষ টাকা দন্ড দেন এবং তাৎক্ষনিক জরিমানার অর্থ অদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিটস্ট্রট তানজিল পারভেজ বলেন, সরকারি আইন অমান্য করে জমির উপরের অংশ (টপসয়েল) মাটি কাঁটার অভিযোগে মোঃ শহিনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন কাজে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।