শিরোনাম
বান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে বিএনপির গণসংযোগ ও উঠান বৈঠক

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা পৌর এলাকার বাবু পাড়া ও বাজার পাড়ায় গণসংযোগ শেষে ২নং ওয়ার্ডের তাকিয়া টিলা এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ শাকিল।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহজালাল কাজল বলেন, খাগড়াছড়ি-২৯৮ আসনে সৎ, সাহসী ও জনগণের কণ্ঠস্বর হিসেবে ওয়াদুদ ভূঁইয়ার কোনো বিকল্প নেই। তিনি পাহাড়ের মানুষের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, ওয়াদুদ ভূঁইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে। দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে, যা পাহাড়ের অবহেলিত মানুষের ভাগ্য বদলে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সংসদে গেলে খাগড়াছড়ির প্রতিটি গ্রাম ও শহরে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।