শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড়ে দোয়া মাহফিল

১৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ই জানুয়ারি) বিকেলে রামগড় উপজেলা ও পৌর জিয়া পরিষদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া ।

এতে অতিথি হিসেবে রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ জিয়া পরিষদের সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।