শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ বিজিবি’র

১৭

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক দুর্গম পাহাড়ে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলো ৫৪ বিজিবি। শনিবার (১০ জানুয়ারি) সকালে এসব বিতরণ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দিকনির্দেশনায়, বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর উদ্যোগে দুর্গম পাহাড়ে সাজেক বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মানিক উল্লাহ কর্তৃক সাজেক রুইলুই, কংলাক ও মাসালং ৯নং পাড়ায় হতদরিদ্র ও গরিব বসবাসরত নিগোষ্ঠী অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর বলেন, এই প্রচন্ড শীতে অসহায় গরিব দুস্থদের চিন্তাভাবনায় এ কার্যক্রম করা হয়েছে, এই মানবিক সহায়তার কার্যক্রম সীমান্তের সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উক্ত শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগী সকলেই বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।