শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
মাটিরাঙ্গা সেনা জোনের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দুর্গম এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। শনিবার (১০জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন ওয়াছু রাবার বাগান এলাকায় আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবীর নেতৃত্বে পরিচালিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোন অধিনায় লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি। তিনি উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকারভোগীরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, এখন থেকে প্রতি শনিবার মাটিরাঙ্গার বিভিন্ন জনবহুল এলাকায় এই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, তা সত্যিই প্রশংসার দাবিদার। এই ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকাকে আরও উজ্জ্বল করছে।