শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বুধবার (৭জানুয়ারী) পরিষদ মিলনায়তন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এতে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, রচনা, বির্তক, অভিনয়, হামদ, নাত ও ক্বেরাত বিষয়ে উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রধান অতিথি উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল ও কাপ্তাই উপজেলা ইসলামি ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে এর বিচারকের দায়িত্ব পালন করে। কাপ্তাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনা করেন।