শিরোনাম
বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

বাঘাইছড়ির সাজেকে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলো বিজিবি

১৬

॥ বাঘাইছড়ি উপুজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক স্থানীয় গরীব ও হতদরিদ্র ৬০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (৩জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দুর্গম পাহাড়ে বিওপির বিওপি কমান্ডার নায়ক সুবেদার মোঃ মশিউর রহমান কর্তৃক শিয়ালদহ পাড়া, জামপাড়াসহ মোট ৬০ টি পরিবারে গরিব ও দুস্থ, অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃমহিউদ্দিন ফারুকী বলেন, এই প্রচন্ড শীতে অসহায় গরিব দুস্থদের চিন্তাভাবনায় এ কার্যক্রম করা হয়েছে, এই মানবিক সহায়তার কার্যক্রম সীমান্তের সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কাজ অব্যাহত থাকবে।

উক্ত শীতবস্ত্র পেয়ে শিয়ালদহ, জামপাড়ার কারবারি ও বসবাসরত সকলেই বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।