শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

রাঙ্গামাটির রাজস্থলীতে ১২ কেন্দ্রের ৪টি ঝুঁকিপূর্ণ্য

১৪

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ১২টি ভোটকেন্দ্রের মধ্যে ০৪ টিকে ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা সেলিনা আক্তার।

সেলিনা আক্তার জানান, রাজস্থলী উপজেলার ২১৭৩৩ ভোটারের নিরাপত্তা বিধানে ৩টি ইউনিয়নের প্রতিটিতে থাকবে একটি করে মোবাইল টিম। এ ছাড়া, সেনাবাহিনী,বিজিবি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। প্রতিটি কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১২ জন সদস্য। এছাড়া সিসি ক্যামেরার আওতায় থাকবে কেন্দ্র গুলো।

তিনি আরো বলেন, উপজেলার নারাইছড়ি, বলিপাড়া, চুশাক পাড়া ও লংগদু পাড়া কেন্দ্র গুলো ঝুকিপূর্ণ চিহ্নত করা হয়েছে। আমরা সব কেন্দ্রকেই নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। যেকোনও পরিস্থিতি মোকাবেলা করতে প্রশাসন প্রস্তুত। ফলে আগামী ১২ ফেব্রুয়ারী সারা দেশের ন্যায় রাজস্থলীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্টিত হবে।