শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে থানচি’র ডিম পাহাড় যেন মেঘ ছোঁয়া পথে শীতের রোমাঞ্চ

১৬

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার মাঝামাঝি অবস্থিত ডিম পাহাড় বর্তমানে দেশের অন্যতম রোমাঞ্চকর ও আকর্ষণীয়। বিশেষ করে শীতের মৌসুমে এই পাহাড়ি এলাকার সৌন্দর্য ও রোমাঞ্চ ভ্রমণপিপাসুদের নতুন করে মুগ্ধ করছে। পাহাড়, মেঘ, আঁকাবাঁকা উঁচু সড়ক আর নীল আকাশ সব মিলিয়ে ডিম পাহাড় যেন প্রকৃতি প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। অনেক পর্যটকদের কারো কারো গন্তব্য ডিম পাহাড়েই।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২হাজার ৬শত ফুট উচ্চতায় অবস্থিত ডিম পাহাড় এলাকায় নির্মিত হয়েছে উঁচু সড়কপথ। পাহাড়ের গায়ে আঁকাবাঁকা এই সড়ক পথটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং এটি প্রাকৃতিক আকর্ষণ। শীতকালে আকাশ পরিষ্কার থাকায় দূরে দূরে পাহাড়ের সারি, গভীর খাদ আর সবুজ বনভূমি স্পষ্টভাবে চোখে পড়ে, যা পর্যটকদের বাড়তি আনন্দ দেয়।

বর্ষা মৌসুমে ডিম পাহাড়ের রূপ আরও ভিন্ন মাত্রা পেলেও শীত মৌসুমে এখানে আসে স্বচ্ছতা ও প্রশান্তি। ভোর কিংবা বিকেলের সময় হালকা কুয়াশা পাহাড়ের চূড়ায় চূড়ায় ভেসে বেড়ায়। অনেক সময় মনে হয় পাহাড় ছুঁয়ে আছে আকাশের সঙ্গে। চারপাশ ঢেকে যায় ঘন সাদা মেঘে, কখনো রাস্তার উপর দিয়ে বয়ে যায় মেঘের স্তর। ঘুরতে আসার পর্যটকরা জানান, ডিম পাহাড়ে দাঁড়িয়ে চারপাশে তাকালেই মনের ভেতর এক ধরনের মুক্তির অনুভূতি কাজ করে, যা শহুরে জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয়। এখানেই যেন আকাশ ছুঁয়ে ফেলার মতো কাছাকাছি চলে এসেছে।

এই সড়কটি বিশেষভাবে বাইক প্রেমীদের কাছে অন্তত্যভাবে জনপ্রিয় হয়ে ওঠে। রোমাঞ্চকর রাইডের অভিজ্ঞতা নিতে দেশের বিভিন্ন জেলা থেকে বাইক চালকরা এখানে আসেন। খাড়া ঢাল, সরু রাস্তা, তীব্র বাঁক এবং পাশে গভীর পাহাড়ি খাদ সব মিলিয়ে ডিম পাহাড়ের সড়কটি দেশের অন্যতম চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর বাইকিং রুট হিসেবে পরিচিতি পেয়েছে। প্রকৃতি প্রেমী ও অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকপ্রেমীরা এখানে ছুটে আসছেন। তবে রোমাঞ্চের পাশাপাশি ঝুঁকির বিষয়টিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বর্ষা বা কুয়াশাচ্ছন্ন সময়ে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে এবং দৃশ্যমানতা কমে যায়। শীতের সময়ও ভোরে কুয়াশা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।

অন্যদিকে স্থানীয়রা জানান, ক্রাউ মক্যাহ্ ডং অর্থাৎ ডিম পাহাড়। এখানে দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলাচল, হেলমেট ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা জরুরি। পাশাপাশি অভিজ্ঞ চালক ছাড়া এই পথে যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে। চলতি বছরের এই রোমাঞ্চকর সড়কের অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে বেশ কয়েকজন বাইকার মারা যায়। প্রাকৃতিক সৌন্দর্য, দেশের সবচেয়ে উঁচু সড়কপথ আর মেঘে ঢাকা পাহাড় সব মিলিয়ে ডিম পাহাড় এখন আলীকদম ও থানচির পর্যটন সম্ভাবনাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। সঠিক পরিকল্পনা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে, এই ডিম পাহাড়ই হতে পারে দেশের অনন্য পর্যটন গন্তব্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, পর্যটন খ্যাত ডিম পাহাড় অত্যন্ত রোমাঞ্চকর, পাশাপাশি উঁচুনিচু সড়কের আছে ঝুঁকিও। তবে তুমা-তুঙ্গী ও তিন্দু মুখ পর্যন্ত ভ্রমণে অনুমোদিত। অন্যান্য পর্যটন স্পষ্টে ভ্রমণ এখনো প্রশাসনের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।