শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

চুক্তির সকল ধারা সমুহ দ্রুত বাস্তবায়নের দাবি, বিলাইছড়িতে সমাবেশ

॥ মনু মার্মা ॥
রাঙ্গামাটি জেলার দূর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়ায় পার্বত্য চুক্তি’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ফারুয়া বাজার ব্রীজ থেকে গণসমাবেশের বিশাল র‌্যালী শুরু হয়ে এগুজ্জাছড়ি বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে শত নারী-পুরুষ অংশ নেয়।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা। বিলাইছড়ি উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সদস্য বীরোত্তম তঞ্চঙ্গ্যা, জেলা পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, ফারুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান চাথোয়াই রোয়াজা, ফারুয়ার দপ্তর ও প্রচার সম্পাদক তনি বম, উদযাপন কমিটির সদস্য সচিব নিরমল তঞ্চঙ্গ্যা।

গণসমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর অতিবাহিত হলেও পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ ধারা বাস্তবায়িত হয়নি আর এর ফলে আদিবাসী সমাজে হতাশা বিরাজ করছে। বক্তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তি পূর্ণা বাস্তবায়ন না হওয়ায় এখানকার মানুষের ভূক্তি সমস্যা সমাধান হচ্ছে না। বহিরাগতরা এসে ভূমি দখল, প্রাকৃতি বৈচিত্র্য নষ্ট, গুম, খুন বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে আদিবাসীদের অস্তিত্ব সংকটে পড়বে। এসময় বক্তারা সরকারের কাছে চুক্তির সকল ধারাসমুহ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।