শিরোনাম
Casino utan svensk licens flashback: Nytt utmaningar för spelareপার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের স্কিমগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিবআসলে দেখার কেউ নেই, এখন ধর্মীয় অনুষ্টানের সময়ও পানি কিনতে হচ্ছেদুর্গম এলাকার মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ সৃষ্টি করতে হবেএশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

শাসক হিসেবে আসিনি, সেবক হিসেবে এসেছি: খাগড়াছড়ি জেলা প্রশাসক

১৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার সাদাত বলেছেন, আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ ও উৎসবমুখর। সেলক্ষ্য নিয়ে প্রশাসন কাজ করছে। আমি এখানে শাসক হিসেবে আসিনি সেবক হিসেবে কাজ করতে এসেছি। রবিবার (৩০নভেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, হেডম্যান, কার্বারি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি বক্তব্য রাখেন। এতে বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, প্রশাসনের দরজা সর্বসাধারণের জন্য সবসময় খোলা। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে অবগত করবেন। চেষ্টা করব সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে। তবে কেউ যাতে হয়রানির স্বীকার না হয়, সেলক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, এখানে শাসক হিসেবে আসিনি, সেবক হিসেবে কাজ করতে এসেছি।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সম্প্রীতি রক্ষা কোনো প্রকার গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহায়তা করুন এবং সকল প্রকার জটিলতা পরিহার করে সমাধানের দিকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও খাগড়াছড়ির উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।