শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির পানছড়িতে পৃথক অভিযানে প্রায় অর্ধলক্ষ টাকার ভারতীয় পন্য জব্দ

১১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র দায়িত্বরত সদস্যদের হাতে ভারতীয় পন্য জব্দ হয়েছে। মীমান্তের চোরাই পথে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় বিভিন্ন প্রকারের পন্য পাচার কর জন্য মজুদ করা হলে পরে বিজিবি’র সদস্যরা এসব জব্ধ করেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সকালে এবং সন্ধ্যায় দুটি পৃথক অভিযানে এসব পন্য জব্দ করা হয় বলে বিজিবি থানা সুত্র জানিয়েছে।

সুত্রগুলো জানায়, শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে বিশেষ টহল অভিযানে গেলে বিজিবি’র সদস্যরা পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রকারের ভারতীয় ১৯৪টি সাবান, অলিভ অয়েল, চা পাতা, বাম, ক্রিম, গুড়াদুধ ও জেল সহ এসব পণ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩৩,১৭৩ টাকা। উদ্ধারকৃত মালামাল চট্টগ্রাম সীতাকুন্ড কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়াও একই দিন সন্ধ্যায় ৬টা ৫ মিনিটে বাবুরাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৃথক টহল অভিযানে ভারতীয় কম্বল, কমফোর্ট, ভিম সাবান, নিম সাবান ও পাতা শ্যাম্পুসহ আরও ১৪,৬৭৬ টাকার মালামাল আটক করা হয়।

তবে চোরাইপথে নিয়ে আসা এসব পন্য পরিবহন বা ব্যবসায়ী কাউকে আটক করা যায়নি। ধারনা করা হচ্ছে বিজিবি’র অভিযান টের পেয়ে জড়িতরা পন্য রেখে স্থান ত্যাগ করে। এসব বিষয়ে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে বলে জানান থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা এবং জনসাধারনের নিরাপত্তা রক্ষায় বিজিবির নজরদারি সব সময় অব্যাহত রয়েছে। এসব চোরাচালানে জড়িতদের বিষয়ে নজর রাখা হচ্ছে।