শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রাঙ্গামাটিতে শেষ হলো পিআইবি’র তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচী

১২

॥ নিজস্ব প্রতিবেদক ॥
প্রেস ইনষ্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে রাঙ্গামাটিতে শেষ হলো তিন দিনের প্রশিক্ষণ কর্মসুচী। বৃহস্পতিবার (২৯ ন‌ভেম্বর) বিকেলে রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে এর সমাপ্ত ঘটে।

রাঙ্গামাটি জেলায় থেকে বিভিন্ন গণমাধ্যমে কাজ করা স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী “ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচীর আয়োজন ক‌রে প্রেস ইন‌স্টি‌টিউ অব বাংলা‌দেশ (পিআইবি)। বৃহস্পতিবার ছিল এর সমাপনী অনুষ্ঠান।

সমাপনী অনুষ্ঠানে ‌পিআইবির মহাপ‌রিচালক ফারুক ওয়া‌সিফ এর সভাপ‌তি‌ত্বে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূইয়া, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক (অস্থায়ী) গোলাম মোর্শেদ, রাঙ্গামাটি প্রেস ক্লা‌বের সভাপ‌তি আনোয়ার আল হক, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, প্রেস ক্লাব এর সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ব‌লেন, ডিজিটাল যুগে সাংবাদিকতাকে আরও গতিশীল ও দায়িত্বশীল করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত যোগ্যতা আরও সমৃদ্ধ করবে বলে আশা করি। তারা আরও ব‌লেন, ডিজিটাল টুল ব্যবহারের দক্ষতা বাড়লে সংবাদ পরিবেশন হবে নির্ভুল, এবং আরও সময়োপযোগী।

অংশ নেওয়া প্রশিক্ষনার্থীরা জানান, ডিজিটাল নিরাপত্তা, কনটেন্ট তৈরি ও মোবাইল রিপোর্টিংয়ের বাস্তব অনুশীলন তাদের কাজে নতুন মাত্রা যোগ করবে। শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অ‌তি‌থিরা।

প্রশিক্ষনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতায় কাজ করছে এমন ৩৫ জন অংশ গ্রহন করে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ডিজিটাল সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই (ফ্যাক্টচেকিং), মোবাইল জার্নালিজম, এআই এর ব‌্যবহার, সামাজিক মাধ্যম ব্যবহারে নৈতিকতা ও নিরাপত্তা বিষ‌য়ে সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি করা।