শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই বনশিল্প নাম্বার প্রসেসিং কমপ্লেক্স স’মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ (রেজিনং চট্র-৫৯৭) এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮নভেম্বর) সকাল ১০টায় এলপিসি শাখা সম্মেলন কক্ষে কমিটির শপথ অনুষ্ঠিত হয়।

নির্বাচিতদের পবিত্র কুরআন তেলওয়াত এর পর শপথ বাক্য পাঠ করান বিলাস কুমার বিশ্বাস নির্বাচন কমিশনার ও সহ-ব্যবস্থাপক (হিসাব) বিএফআইডিসি, এলপিসি, কাপ্তাই। এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি আল-আমিন, সহ-সভাপতি মোঃ আফছার আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহীন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক নিতায়ন চাকমা, সাংগঠনিক মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ, অর্থ সম্পাদক নাছিমা আক্তার ও কার্যকরী সদস্য মোঃ ইয়াছিন আরাফাত। শপথ শেষে বক্তব্য রাখেন সাবেক শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতা আহম্মদ উল্লাহ, মফিজুল ইসলাম সহ অফিস কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ২৮আগস্ট-২০২৫ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।