শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও তারুণ্যের উৎসব পালন

১১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, পানছড়ি এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে পাঁচ দিনের আয়োজনে প্রথম দিন মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে র‌্যালী বের করা হয়।

এছাড়াও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ‎উৎসবস্থলে বিভিন্ন ধরনের দেশীয় পিঠার বাহারি আয়োজন নজর কাড়ে সবার। নারী ও তরুণদের অংশগ্রহণে পিঠা উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত, যেখানে নারী অধিকার, নিরাপত্তা ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎আয়োজকদের মতে, সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত ও ডিজিটাল নিরাপত্তা সচেতনতায় এই ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।