শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
পার্বত্য এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি বিজিবির উদ্যোগে স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিজিবি ৩ব্যাটালিয়েনর লোগাং জোনের দায়িত্বপূর্ণ হাতিমারা এলাকায় এসব বিতরণকরা হয়।

লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জোনের অধীন হাতিমারা এলাকার ২০ জন অসহায় কৃষকের মাঝে ২০টি স্প্রে মেশিন এবং আরও ২০ জন কৃষকের মাঝে ১০ কেজি সার ও ২ কেজি ধানের বীজ বিতরণ করেন। এসময় তিনি জানান, আগামী ২৭ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে দুঃস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, সৌর বিদ্যুৎ, নলকূপ, শিক্ষার্থীদের জন্য বই, ব্যাগ, খাতা, ক্রীড়াসামগ্রী এবং অসুস্থ রোগী ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে বলে উল্লেখ করেন।

অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।