শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

বান্দরবানের লামায় ট্রাক দুর্ঘটনায় চালক নিহত

॥ নিজস্ব প্রতিবেদক ॥
লামায় ট্রাক দুর্ঘটনায় মোঃ মোস্তফা কামাল নামে এক ট্রাক ড্রাইভার মারা গেছেন। লামা- চকরিয়া সড়কের পশ্চিম মিরিঞ্জা এলাকায় এ দুর্ঘনা ঘটে। বুধবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত চালক মোঃ মোস্তফা কামাল টাটা কোম্পানির গাড়ি নাম্বার-ঢাকা মেট্রো ড ১৪-৭৬২৬) এর ড্রাইভার। গাড়িটি একটি ফ্রেস কোম্পানির মুরগির খাদ্য বহন করে লামায় আসছিল। যাত্রাপথে পশ্চিম মিরিঞ্জা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় নিহত চালক মোঃ মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা দরবেশকাটা এলাকার মোঃ সিরাজুল হক এর ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা গাড়ি থেকে চালককে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন রাত ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন।