শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের লামায় ইটভাটায় অভিযান ঠেকাতে চলছে অবস্থান কর্মসূচি

॥ নিজস্ব প্রতিবেদক ॥
নারী পুরুষ সবার মাথায় সাদা পট্টি। কিছু মানুষ কাপনের কাপড় পড়ে আছে। রাস্তায় অবস্থান করছে উপজাতি এবং বাঙ্গালী ৫/৬ হাজার নারী পুরুষ। আন্দোলনকারীরা যে কোনভাবে প্রতিহত করবে পরিবেশ অধিদপ্তরের স্পেশাল টিমকে। এ নিয়ে চলছে উত্তেজনাও।

লামার ফাইতং ইউনিয়নে ইটভাটায় প্রশাসনের অভিযানের খবর পেয়ে বাঁধা দিতে ৩য় দিনের মত রাস্তায় নেমেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ফাইতং বাজারে চলছে অবস্থান কর্মসূচি।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত জনতারা বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে ইটভাটা ভাঙ্গতে দেয়া হবেনা। প্রশাসন তাদের লাশের উপর দিয়ে গিয়ে ইটভাটা ভাঙ্গতে হবে। তারা প্রশাসনকে ইটভাটা না ভাঙ্গতে অনুরোধ করে।

ফাইতং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বলেন, সকাল থেকে কাপনের কাপড়, ব্যানার ফেস্টুন নিয়ে ৫/৬ হাজার মানুষ ফাইতং বাজারে অবস্থান করছে। উত্তেজনাপূর্ন পরিস্থিতি বিরাজ করছে।

অপর দিকে, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন কর্তৃক ইটভাটা বন্ধের অভিযানে বাধা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক (২৫)-সহ ১১ জনের নাম উল্লেখ করে লামা থানায় মামলা দায়ের করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবানের উপপরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।

প্রসঙ্গত, গত রবিবার (১৬ নভেম্বর) লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ানউল ইসলামের নেতৃত্বে অবৈধ ইটভাটা ও পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অভিযান করেন। ওই সময় ইটভাটা মালিকপক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন। ওইদিন প্রতিবাদকারী শ্রমিকরা অভিযানিক দলের গাড়ি বহরের সামনে কাফনের কাপড় গায়ে জড়িয়ে সড়কে শুয়ে প্রতিবাদ করে।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের বিশেষ টিমকে বাঁধাদানকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর ও প্রশানের বিশেষ টিমের চলমান অভিযানের বিরুদ্ধে ইটভাটার স্থানীয় পাহাড়ি বাঙ্গালী কয়েক মানুষ ও শ্রমিকরা ফাইতং বাজারে অবস্থান নেয়। সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে শ্রমিকদের চলমান কাজ বন্ধ করার বিরুদ্ধে শ্রমিকরা সেøাগান দেন।

অপরদিকে, লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা হতে কাঁঠালছড়া রাস্তায় স্থানীয় সহস্রাধিক নারী পুরুষ কাঁঠালছড়া এলাকার ২টি ইটভাটা রক্ষায় অবস্থান কর্মসূচি পালন করছে।