শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের লামায় এনসিপি নেতা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানের লামা উপজেলায় অবৈধ ইটভাটা নির্মাণ ও পাহাড কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পরিচালিত যৌথ অভিযানে বাঁধা দেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সহ ১১ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় এনসিপির চট্টগ্রাম মহানগরের ১নং যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক ও কক্সবাজার ১নং সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী এবি ওয়াহিদ কে আসামী করা হয়েছে। এছাড়া মামলায় আরো ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সোমবার (১৭নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন লামা থানায় বাদী হয়ে দন্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩৪১, ১৮৬ ও ৫০৬ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার নাম উল্লেখিত অপর আসামিরা হলেন- এবি ওয়াহিদ (৫০), মিজবাহ উদ্দিন মিন্টু (৪৮), মোঃ মহিউদ্দিন (৪০), শওকত ওসমান (৪০), খায়ের উদ্দিন মাস্টার (৫০), মুজিবুল হক চৌধুরী (৫০), মিজান, জলিল, আলম মেম্বার ও জহির।

স্থানীয় সূত্র জানায়, রবিবার (১৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামের নেতৃত্বে ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গেলে ইটভাটা মালিকপক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এমনকি অভিযানে আসা প্রশাসনের গাড়িবহরের সামনে শ্রমিকেরা কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়ে প্রতিবাদ জানায়।

ফাইতং ইউনিয়নে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ৩১টি ইটভাটা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ মৌসুমে এর মধ্যে প্রায় ২৫টি ভাটায় কার্যক্রম শুরু হয়েছে, যার পাঁচ-ছয়টিতে ইতোমধ্যেই চুলায় আগুন দেওয়া হয়েছে। এসব ভাটার মালিকরা পাহাড় কেটে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছেন বলেও স্থানীয়রা জানান।

মামলার বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, সরকারি কাজে বাধা প্রদানকারীরা এলাকার স্থানীয় বাসিন্দা নন। তারা অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার সঙ্গে জড়িতদের পালিত শ্রমিক ও বাহিনী। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।