রাঙ্গামাটির আসামবস্তী ভায়া কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে নিহত-১ আহত-৪
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির আসামবস্তী ভায়া কাপ্তাই সড়কে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সায় দু্ন্যই দফায় বন্য হাতির আক্রমন করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১ জন নিহত এবং দুটি গাড়িতে থাকা দুই মহিলা ১চালক সহ চার যাত্রী আহত হয়েছেন এবং একটি গাড়ির চালক দৌড়ে গিয়ে প্রানে রক্ষা পান। রবিবার (১৬নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে বন বিভাগ সুত্র জানিয়েছে।
বন বিভাগ সুত্র আরো জানায়, বন্যহাতির আক্রমণে অটোরিকশা ভাংচুর সহ আহত হয়েছে ২জন। যাত্রী নিয়ে চালক রাঙ্গামাটি থেকে কাপ্তাই উপজেলায় আসছিলেন। পথিমধ্যে নির্জনস্থানে বন্য হাতি অটোরিক্সা (চট্টগ্রাম-থ ১৫-০৪৫৯ অপরটি চট্টগ্রাম থ-১১) এর উপর হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এসময় আহত যাত্রী ঝর্ণা চাকমা (৬০) মারা যায়। স্বামী মিলন কান্তি কারবারি জীবতলী সদর চেয়ারম্যান পাড়া বলে জানা গেছে। এছাড়া সুবিতা চাকমা, ত্রিজয় চাকমা (চালক), অমিনেষ চাকমা এবং অন্য একটি অটোরিকশার চালক দুলাল মিয়া আহত হয়। দুলাল ভয়ে দৌড়ে প্রানে রক্ষা পায় তবে গাড়িতে থাকা দুজন মহিলা সহ দুট গাড়ির ৪ যাত্রী আহত হন। হাতি অটোরিক্সা দুটিকে ভাংচুর করে এবং ১টি খাদে ফেলে দেয়। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অটোরিক্সাটি উদ্বার করে।
ঘটনাস্থলে কাপ্তাই রেঞ্জ বন বিভাগ ও ইআরটি সদস্যরা সহযোগিতা করেন। ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদে পড়ে রয়েছে। বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহযোগিতায় উদ্বার করি।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, এ ঘটনায় দুইজন মহিলা যাত্রী আহত হয়। তাঁদের রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানান।