শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির লংগদুতে পার্কের নামে কবরস্থানে মঞ্চতৈরী ও গানবাজনার অভিযোগ

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া সিইউর টিলা নামক এলাকায় পার্কের নামে কবরস্থানে কবরের উপর মঞ্চ তৈরী গানবাজনা ও বেহায়াপনা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লংগদু উপজেলা ইমাম সমিতি ও সর্বস্থরের তৌহিদী জনতা। শনিবার (নভেম্বর) বেলা ১২টায় লংগদু উপজেলা মাঠ হতে একটি প্রতিবাদী মিছিল বের করে লংগদু সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনে একত্রিত হয়ে এ অভিযোগ করা হয়।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মতিন, লংগদু উপজেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইউনুছ আল হাবিবি সহ উপজেলার সর্বস্থরের ইমাম ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্যে তারা বলেন, আমরা ইসলাম প্রিয় তৌহিদী জনতা অতি দুঃখের সাথে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের শান্তি প্রিয় লংগদু উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার সি ইউ টিলা নামক স্থানে নামে মাত্র বিনোদন পার্ক খুলে প্রথম দিনেই উদ্বোধন এর নামে মেয়ে/নর্তকি দিয়ে বেহায়াপনা ও জুয়ার আসর চালু করে অত্র এলাকার আবুল কালাম নামে একজন স্বৈরাচারের দোসর। সে নিজেকে বিভিন্ন সংগঠনের বড় নেতা পরিচয় প্রদান করে। এছাড়াও প্রশাসনের বড় বড় লোকের সাথে তার পরিচয় আছে, এবলে লোকজনকে হুমকি দিয়ে যাচ্ছে।

গতকাল ১৪ নভেম্বর শুক্রবার বিকালে পার্ক উদ্বোধনের নামে কবরের উপর অশালীন কার্যকালাপ শুরু করলে, স্থানীয় লোকজন তাদের কার্যক্রমে বাধা প্রদান করলে তিনি বাধা প্রদাকারী ব্যাক্তিকে মারধর শুরু করে। পরবর্তীতে স্থানীয় তৌহীদি জনতা খবর পেয়ে ঘটনাস্থলে আসা শুরু করলে, তারা জেনেরটর বন্ধ করে দিয়ে ভেতরে নিজেদের জিনিসপত্র নিজেরাই ভাঙ্গছুর করে পেছন দিয়ে বোটে করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঘুরতে আসা মেয়েরা ভেতরে আটকে পড়লে তৌহিদী জনতার কয়েকজন তাদের উদ্ধার করে পার্কের ভেতর থেকে বের করে নিয়ে আসে। পরবর্তীতে সকাল থেকে তিনি স্থানীয় তৌহিদীর জনতার বিরুদ্ধে মামলা হামলার জন্য ঘুরাঘুরি করছেন। স্বৈরাচার একজন ফ্যাসিস্টকে এভাবে প্রকাশ্যে ঘুরতে দেখেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। এর এধরণের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এসময় বক্তারা আরো বলেন, আপনাদের সংবাদের মাধ্যমে দ্রুত সময় তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানান প্রশাসনের কাছে।