শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

কাপ্তাই পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩নভেম্বর) সকালে পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাৎসরিক সমাপনী পরীক্ষা উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের সদস্য সচিব শেখ রায়হান আকাশের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নবী। প্রধান অতিথি ছিলেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহবায়ক এবং চন্দ্রঘোনা খ্রীস্টায়ন হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সহকারী প্রধান শিক্ষক লাভলী রাণী বড়ুয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুনীল কান্তি দাশ, স্কুলের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম হেলালী, প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক টিটু সুলতান ও মোঃ ইরফান, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন আজাদ, যুগ্ম সদস্য সচিব আমজাদ হোসেন মন্জু, সহ অর্থ সম্পাদক মোঃ রাসেল এবং সদস্য মোঃ ইয়াছিন মীম ও মোঃ ফোরকান। এসময় দুইশতাধীক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।