শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হয়েছিল

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মীর হোসেন’র সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক আরব আলী চেয়ারম্যান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি এম এ করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর শাহ ই আলম, নুরুজ্জামান মাষ্টার, মাওলানা অলিউল্লাহ হাওলাদার প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হয়েছিল। জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করা হয়েছিল এবং এর ফলে দেশের পটভূমি পাল্টে যায়। এই ঘটনায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি শক্তিশালী জাতিসত্ত্বা লাভ করে। এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।