শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের থানচিতে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবি

১২

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে বলীপাড়া ইউনিয়নের বলীবাজারে বারবার অগ্নিকাণ্ডে পুড়ে যাচ্ছে ঘরবাড়ি আর ব্যবসায়ীদের স্বপ্নের দোকান। এলাকার ও জনগণের জানমালের রক্ষার্থে সরকারিভাবে ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন স্থাপনে দাবি জানিয়েছেন এলাকাবাসীর।

তারা জানান, এ বলী বাজারে ঘিরেই গড়ে উঠেছে স্থানীয়দের জীবিকা আর বাণিজ্যের মূল প্রবাহ। সেই বাজারই বারবার গ্রাস করছে আগুন। আবারও অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকান ও মালামালসহ জিনিসপত্র। ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানো চেষ্টা এবং গড়ে তুলবেন নতুন দোকান, নতুন স্বপ্ন। কিন্তু রয়ে গেছেই আগুনে আতঙ্কে আর ভয়। তাদের এখন একটাই দাবির— চায় ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন।

এলাকাবাসীর ভাষ্যমতে, এ বলীবাজারে ২০০১, ২০১৭, ২০২০, ২০২৩ আর এবার ২০২৫ সালে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। দোকান, পণ্য, গুদাম— সবকিছু পুড়ে ছাই। প্রতিবছর গ্রামের ছোটো-খাটো অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে, স্থানীয়রাই ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন। চলতি সপ্তাহের গত শনিবার মধ্যরাত পৌনে ২টার সময়ে ভয়াবহ আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে ১১টি দোকান, আংশিক ক্ষতিগ্রস্ত আরো ২টি। এতে আনুমানিক সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে সজল কর্মকার, মোঃ কালাম, চসিং মারমা ও বুলবুল পালিতসহ অনেকেই সাব ফায়ার ষ্টেশন স্থাপনে দাবি জানিয়ে তারা বলেছেন, থানচি সদর থেকে বলীপাড়ার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। জেলা শহর থেকে ৬৫ কিলোমিটার। দূর পাহাড়ি রাস্তা, দুর্গম পথ— ফলে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস পৌঁছাতে অনেক বেগ পেতে হয়। আর সেই সময়েই আগুন গ্রাসের শেষ হয়ে যায় সব। সাব ষ্টেশন স্থাপনে পদক্ষেপই বাঁচাতে পারে ভবিষ্যৎতের বহু ক্ষতি।

থানচি ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেয়ার মোহাম্মদ বলেন, থানচির বলীপাড়া ইউনিয়নের সাব ফায়ার ষ্টেশন স্থাপন করতে পারলে বলীপাড়াবাসী ও আশেপাশে গ্রামগুলোতে ফায়ার সার্ভিসের সেবা ও সুযোগ সুবিধারগুলো পাবে। ফায়ার ষ্টেশনে বর্তমানে দু,টি ইউনিট রয়েছে। বলীপাড়া ইউনিয়নের সাব ষ্টেশন সৃষ্টির ব্যাপারে জেলা অফিসের রির্পোট করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, কিছুদিন আগে বলিবাজারে অগ্নিকাণ্ড ঘটনায় ক্ষতিগ্রস্তদের শুকনা খাবার, কম্বল বিতরণ করা হয়েছে। বিস্তারিত জেলা প্রশাসককে জানিয়েছি, ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন স্থাপনে দাবির বিষয়ে আগামীর মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করার হবে।