শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

স্বামী কর্তৃক নির্যাতিত অন্তঃসত্ত্বা গৃহবধুর পাশে ছাত্রদল

১৩

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার অসহায় পরিবারের একটি মেয়ে স্বামী কর্তৃক নির্যাতিত হয়ে হাসপাতালে ভর্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক অসহায় গৃহ বধু। খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় থাকা মৌসুমি নামের ওই অন্তঃসত্ত্বা গৃহ বধু কে সহায়তার হাত বাড়ান রনি। এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের আমছড়া সবচেয়ে অসহায় পরিবার তার বাবা। মেয়েটির পারিবারিক সুত্রে জানা যায়, অসহায় বাবা তার মেয়েকে নিয়ে হাসপাতালে থাকলেও আর্থিক সংকটের কারণে ঠিকমতো চিকিৎসা করাতে পারছিলেন না। ছাত্রদলের আহ্বায়ক নাঈমুল ইসলাম রনির খবরটি শোনা মাত্রই তাৎক্ষণিক ছুটে যান ওই পরিবারের কাছে।

তিনি নির্যাতিত গৃহ বধুর চিকিৎসার জন্য তার বাবার হাতে নগদ অর্থ তুলে দেন এবং চিকিৎসার বিষয় নিয়ে দলীয় কর্মীদের দেখা শুনার পরামর্শ দেন। সহায়তা প্রদানের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মেদু মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, উপজেলা যুগ্ন আহবায়ক রাজু আহম্মদ প্রমুখ।

গৃহ বধুর পিতা জমির উদ্দিন বলেন, আমি খুবই গরীব, গত ৯ মাস আগে আমার মেয়ে কে বিবাহ দিয়। এর পর থেকে মেয়ে কে প্রতিনিয়ত স্বামী নির্যাতন করতো। এ বিষয়ে নাঈমুল ইসলাম রনি বলেন,তারেখ রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের পাশে থাকবে ফলে এই সহযোগিতা অব্যাহত থাকবে।