শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মহালছড়ির মাইসছড়িতে সোনালী লাইফ পিএলসি’র উঠান বৈঠক

২৭

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় সোনালী লাইফ পিএলসি’র উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। রবিবার (২৬অক্টোবর) বেলা ১১ টা থেকে সোনালী লাইফ পিএলসি-এর উদ্যোগে এক সফল উঠান বৈঠকের আয়োজন করা হয়।

সোনালী লাইফ পিএলসি, খাগড়াছড়ি ব্রাঞ্চের ইউনিট ম্যানেজার মোঃ জাফর আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রোগ্রামটি সঞ্চালনা করেন ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট জনাব আসাদুজ্জামান এবং সার্বিক সহযোগিতা করেন মেরাজ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট জোহরা আক্তার। উঠান বৈঠকে স্থানীয় এলাকাবাসীসহ প্রায় ৪৫ থেকে ৫০ জন আগ্রহী ব্যক্তি ও গ্রাহক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাফর আহাম্মদ বলেন, সোনালী লাইফ পিএলসি গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। কোম্পানিটি মেয়াদপূর্তির দিনই গ্রাহকের লভ্যাংশসহ সম্পূর্ণ টাকা ফেরত দেয়। মৃত্যু দাবির অর্থ মাত্র সাত দিনের মধ্যেই নমিনির নিকট পরিশোধ করা হয়। শতভাগ অনলাইন সুবিধা থাকায় দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহক হওয়া, প্রিমিয়াম প্রদান ও টাকা উত্তোলন করা সম্ভব। তিনি আরও বলেন, বর্তমানে সোনালী লাইফ পিএলসি সারাদেশে ২৫০টিরও বেশি শাখা নিয়ে সর্বোচ্চ সুনামের সাথে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে।

উপস্থিত অতিথি ও গ্রাহকবৃন্দ সোনালী লাইফ পিএলসি’র পরিকল্পনা ও সেবা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং কয়েকজন সেদিনই বীমা ও ডিপিএস প্রস্তাবপত্র পূরণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করা হয়।