শিরোনাম
বান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যু

মাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমানের সঙ্গে মাটিরাঙ্গা প্রেসক্লাব এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ ছাড়াও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া, সহ-সভাপতি সাগর চক্রবর্তী কমল, সহ-সভাপতি মোঃ এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, অর্থ সম্পাদক ছোটন চৌধুরী, প্রচার সম্পাদক কমল কৃষ্ণ দে, সদস্য আবু রাসেল সুমন এবং সদস্য মোঃ নুরনবী (অন্তর মাহমুদ) প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক দিক তুলে ধরে এবং অসঙ্গতিও প্রকাশ করেন। প্রশাসন ও সাংবাদিকরা পরিপূরক। সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। সাংবাদিকরা অতীতের ন্যায় গঠনমূলক ও ইতিবাচক সংবাদের মাধ্যমে মাটিরাঙ্গার উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এর আগে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নালের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।