শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠক

\ কাপ্তাই উপজেলা প্রতিনিধি \
রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জনসচেতনতা মূলক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ এর উঠান বৈঠক করা হয়েছে। মঙ্গলবার (১৪অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় জন সাধারণের সাথে অংশগ্রহণ মূলক এ উঠান বৈঠক করা হয়।

কাপ্তাই মসজিদ ভিত্তি শিশুগণ গণশিক্ষা কার্যক্রম তালপট্টি শিক্ষা কেন্দ্রে উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। এসময় বক্তব্য রাখেন ইফা’র মোঃ জালাল উদ্দিন, শিক্ষক কবির হোসেন।

প্রধান অতিথি বলেন, আপনাদের শিশু, কিশোরদের বয়স অনুযায়ী সরকারের দেয়া বিনামূল্যে টাইফয়েড প্রতিষেদক টিকা দিন। রেজিষ্ট্রেশন করে আপনার শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে তাদের টিকা দেন এ টিকায় কোন ধরনের পাশ্বপ্রতিক্রিয়া নেই। আপনার শিশুকে নিরাপদ রাখুন। তিনি বলেন, রাঙ্গামাটি জেলার কাপ্তাই, কাউখালি, রাজস্থলীসহ বিভিন্ন উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন টিকা ক্যাম্পেইন করে জনসচেতনতা সৃষ্টি করছে বলে জানান। এসময় মা ও শিশুরা অংশগ্রহণ করেন।