শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠে

১০

\ কাপ্তাই উপজেলা প্রতিনিধি \
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দাবি বাস্তবায়ন ও শিক্ষকদের ওপর পুলিশ হামলার প্রতিবাদে শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ পালন করেছেন। মঙ্গলবার (১৪অক্টোবার) কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত এ কর্মসুচী পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি সুবিমল তনচঙ্গ্যা, সম্পাদক মোঃ আমির হোসাইন, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, মুহাম্মদ হানিফ, মাহাবুব হাসান, শিক্ষক হারুনুর রশীদ, ফজলুর করিম, মাহবুবুর রহমান, মোস্তফা সাইদ মনোয়ার, মনিরুল ইসলামসহ প্রমুখ। পরে শিক্ষা উপদেষ্টা বরাবরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

অপর দিকে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন দাবি বাস্তবায়নে শিক্ষকরে পাঠদান বর্জন থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় মেতে উঠেছে। মঙ্গলবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে গিয়ে এমনচিত্র দেখা যায়। শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত আছে নেই অবস্থা। শিক্ষকগণ পাঠদান না করায় এ সুযোগে শিক্ষার্থীরা কেউ কেউ ফুটবল, মারবেল কেউ বা ক্রিকেট খেলাতে মগ্ন হয়েছে।

শিক্ষার্থী শিয়াম জানান, স্যারদের বিভিন্ন দাবি বাস্তবায়ন নিয়ে পাঠদান হচ্ছেনা। আমরাও বাসায় না গিয়ে মাঠে বিভিন্ন খেলাধুলা করে সময় পার করছি। কাপ্তাই উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসাইন জানান, সরকারকে দেয়া দাবি না মানা পর্যন্ত আমাদেও শিক্ষকদের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। আমাদের দাবি মেনে নিলে শিক্ষকরা যথারীতি ক্লাসে ফিরে যাবে বলে উল্লেখ করেন।