শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

ধানে শীষে ভোট চেয়ে দীঘিনালায় বিএনপি গণসংযোগ

৪

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বিএনপি‘র উদ্যোগে ইউনিয়ন বিএনপি‘র আয়োজনে ধানের শীষ প্রতীক নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গণসংযোগ মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করছে। রবিবার (১২নভেম্বর) বিকালে কবাখালী ইউনিয়ন বিএনপি‘র আয়োজনে এ প্রচারণার কাজ শুরু হয়।

৫নং ওয়ার্ডে হাচিনসনপুর, খালখুল পাড়া, ঘাটপাড়, এলাকায় বাড়ি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগ মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার প্রচারনা করে কবাখালী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। গণসংযোগে অংশ নেয় দীঘিনালা উপজেলা বিএনপি‘র সভাপতি মোঃ শফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো শামসু রানা, কবাখালী ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মোঃ আব্দুল খালেক, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্কাস আলী, সহ সভাপতি মোঃ এরশাদ, বিএনপির সাবেক নেতা নুরুল আবছার মুনাফ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শাহ আলম ভূইয়া, কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম প্রমূখ।

গণসংযোগ কালে উপজেলা বিএনপি‘র নেতারা বলেন, খাগড়ছড়ি জেলা বিএনপি‘র সভাপতি ওয়াদুদ ভূইয়া নির্দেশক্রমে আমরা দীঘিনালা উপজেলার ইউনিয়নের ওয়ার্ডে পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে বিএনপি‘র নেতাকর্মীরা ওয়াদুদ ভূইয়ার বার্তা ও বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি তারেক রহমানে ৩১দফা নির্বাচনী ইস্তেহার পৌঁছে দিচ্ছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষ প্রতীক ভোট দিয়ে সরকার গঠন করে দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নের সুযোগ দেয়া আহবান জানান।