শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

দীঘিনালায় কঠিন চীবরদান উপলক্ষে বিহার পরিদর্শন

\ দীঘিনালা উপজেলা প্রতিনিধি \
দীঘিনালায় কঠিন চীবরদান উপলক্ষে বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান ও খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। বৃহস্পতিবার (৯অক্টোরব) সকাল ১১টায় দীঘিনালা উপজেলার বোয়াখালী সার্বজনীন শালবন বৌদ্ধ বিহার, দীঘিনালা বনবিহার ও কামাকুছড়া ধর্মাংকুর ধলাইমা বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিহারের বৌদ্ধ ভিক্ষুদের সাথে আইন শৃংখলা নিয়ে কথা বলেন।

এময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেন, কঠিন চীবরদান শান্তি সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রেখে পালনে জন্য আইন শৃংখলা বাহিনী সার্বক্ষনিক নিরাপত্তায় কাজ করছে। কোন ধরনে অপ্রীতিকর ঘটনা ঘটলে দীঘিনালা ওসিকে জানানোর জন্য অুনরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা।

উল্লেখ্য যে, দীঘিনালা উপজেলায় এবছর ৮টি বন বিহারে ও ৩৯টি বৌদ্ধ বিহারের কঠিন চীরবদান উৎসব পালন করা হবে।