শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

আসুন আমরা কন্যাশিশুর প্রাপ্য অধিকার নিশ্চিত করি

১০

|| দীঘিনালা উপজেলা প্রতিনিধি ||
“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা জাতীয় কন্যা শিশু দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার মধ্যদিয় উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯অক্টোবর) সকালে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়।

উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। দীঘিনালা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মনি চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোহেল রানা।

আলোচনা সভায় প্রধান অতিথি নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন, কন্যা হলো পিতার প্রিয় সন্তান, কন্যার প্রতি পিতার সবচেয়ে বেশি ভালোবাসা থাকে। বিশে^ যা কিছু আছে তা অর্ধেক করেছে নর আর অধেক নারী। পৃথিবীকে সাজিয়েছে নারীরা। নারী প্রথমে একজনের কন্যা, বোন, স্ত্রী ও মা যার মর্যাদা অনেক বড়। কন্যা শিশুকে পরিবারে অবহেলা করা যাবে না, ছেলে শিশুর মত সমান অধিকার দিতে হবে। বাল্য বিবাহ দেয়া যাবে না। শিক্ষা অর্জন করে কন্যা শিশুরা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। বাল্য বিবাহ দেয়া মানে একজন কন্যা শিশুকে নিরবে গলা চিপে হত্যা করা। তাই আসুন আমরা কন্যাশিশুর প্রাপ্য অধিকার নিশ্চিত করি।